হোম > আইন-আদালত

শিক্ষা ব্যুরোর সাবেক ডিজির বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১২৮ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার বেলা ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০০ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুসারে অভিযোগ গঠন করা হয়েছে।

দুদক জানায়, ২০২২ সালে দাখিল করা সম্পদ বিবরণীতে আবুল কালাম আজাদ ১৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৪৬৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। তার মোট সম্পদের পরিমাণ ১৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৯৬৩ টাকা। এর মধ্যে গ্রহণযোগ্য আয়ের পরিমাণ মাত্র ৬ কোটি ১৯ লাখ ৩৬ হাজার ৩২ টাকা, বাকিটুকু জ্ঞাত আয়বহির্ভূত বলে প্রমাণিত হয়েছে।

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ