হোম > আইন-আদালত

১০৪ বছর বয়সে ১০ বছরের সাজা নিয়ে কারাগারে নুর মোহাম্মদ

দুই যুগ আগের হত্যা মামলা

স্টাফ রিপোর্টার

দুই যুগ আগে কিশোরগঞ্জের একটি দোকানে ডাকাতির পর দুই ব্যক্তিকে খুনের দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত ১০৪ বছর বয়সি নুর মোহাম্মদ আদালতে আত্মসমর্পণ করেছেন। ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনজীবী ফয়সাল আহমেদ বলেন, নুর মোহাম্মদ ১০৪ বছর বয়সী এবং নানা জটিল রোগে আক্রান্ত। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। নিয়মিত চিকিৎসা ও ওষুধ প্রয়োজন। স্বেচ্ছায় আত্মসমর্পণ করায় আপিলের শর্তে জামিন চাওয়া হয়েছিল।

আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, অসুস্থতার কারণে নিজ খরচে পরিবহনে করে কারাগারে যাওয়ার আবেদন করেছিলেন নুর মোহাম্মদ। আদালত সেই আবেদনও নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০০০ সালের ৩০ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের বড় বাজারে একটি দোকানে ডাকাতির সময় মোশাররফ হোসেন ও আবদুল কবিরকে হত্যা করা হয়। ডাকাতরা দোকানের সিন্দুক থেকে সাড়ে ১২ লাখ টাকা ও ১১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় করা মামলায় ২০০৩ সালের ১৬ নভেম্বর চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুর মোহাম্মদসহ আটজনকে মৃত্যুদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স শুনানি শেষে ২০০৭ সালের ১৯ আগস্ট উচ্চ আদালত বিভিন্ন আসামির সাজা কমিয়ে দেন। নুর মোহাম্মদের সাজা হয় ১০ বছর।

মামলার নথি অনুযায়ী, নুর মোহাম্মদ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। পরে জামিনে বেরিয়ে তিনি পলাতক হন। রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন।

বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম

জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ

আইনজীবীকে জরিমানার বিষয় উপস্থাপন করলেন বার সভাপতি, একপর্যায়ে এজলাস ছাড়লেন বিচারপতিরা

স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা

ওবায়দুল করিমের বিদেশযাত্রা ঠেকাতে উচ্চ আদালতে দুদক

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে

ট্রাইব্যুনালে ‘জন্মদিনের কেক ঢোকার ঘটনায়’ ৪ পুলিশ সদস্যকে শোকজ

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না