হোম > আইন-আদালত

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদের সঙ্গে আমার দেশ পত্রিকার যে লড়াই, সম্পাদক হিসেবে আমার সেই লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার জয় অপহরণ ও হত্যাচেষ্টা মামলার আপিল শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে এসে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৪ শেখ তারিক এজাজের আদালতে মাহমুদুর রহমানের পক্ষে আপিলের শুনানি করেন ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিনসহ আইনজীবীরা। পরে এ মামলায় আগামি ১০ দশ ফেব্রুয়ারি আপিল রায়ের তারিখ ধার্য করেন আদালত।

মাহমুদুর রহমান বলেন, আশা করি রায়ে আমি ন্যায় বিচার পাবো। কারণ ফ্যাসিবাদের পতন ও বিচার বিভাগ স্বাধীন হয়েছে। ইতোপূর্বে ফ্যাসিবাদের উত্থানের পক্ষে বিচার বিভাগের ভূমিকা ছিল। এটা বারে বারে প্রমাণিত হয়েছে। পরবর্তীতে বিচার বিভাগের সহযোগিতায়ই ফ্যাসিবাদের উত্থান ঠেকানো গেছে।

তিনি বলেন, এই মামলাটি যখন করা হয় তখন জেলে বন্দি ছিলাম আমি। মামলার সঙ্গে আমার কোনরকম সংশ্লিষ্টতা নেই। এই মামলার ঘটনা আমেরিকায়। কিন্তু ২০০৫ সালের পর আমি আমেরিকা যায়নি। অথচ এ মামলার সময় দেখানো হচ্ছে ২০১২ সালে। ওই সময় আমি আমার পত্রিকা অফিসে বন্দি ছিলাম। পত্রিকা অফিস পুলিশ-র‍্যাব ঘিরে রেখেছিল। এটাতে প্রমাণিত হলো- একটা রাষ্ট্র কতটা নির্মম হতে পারে মিডিয়ার কণ্ঠরোধ করতে। 

তিনি আরও বলেন, এই মামলাটি হয়েছিল শেখ হাসিনার পুত্রকে নিয়ে। এছাড়াও এমন শতাধিক মামলা আমার বিরুদ্ধে আছে। এরকম একটি মামলাতেই আমার ওপর হামলা করা হয়েছিল। আল্লাহর রহমতে জীবিত আসতে পেরেছি আমি। তবে ধরে নিচ্ছি এই যে লড়াই, যতদিন জীবিত আছি এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। 

ন্যায় বিচারের আশা জানিয়ে মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের জনগণকে এখান থেকে শিক্ষা নিতে হবে। যেন কোনো ফ্যাসিবাদ সরকারকে উঠতে দেওয়া না হয়। জনগণকে প্রথম দিন থেকে প্রতিবাদ করা উচিত। আমরা যদি প্রথম দিক থেকে প্রতিবাদ করতাম, তাহলে ১৫ বছর ধরে ফ্যাসিবাদ সরকার দ্বারা এতো জুলুম, ঘুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতো না। এভাবে রাষ্ট্রের স্বাধীনতা ও দিল্লির কাছে বিসর্জন দেওয়া হতো না। জণগণের কাছে আমার আহ্বান, আর কোনো ফ্যাসিবাদী সরকারকে দেশে জায়গায় দিবেন না। সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই যেন অব্যাহত থাকে।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ