হোম > আইন-আদালত

সাবেক ডিবি প্রধান হারুনের ভাইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ রিপোর্টার

দুর্নীতি মামলায় সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ভাই এ.বি.এম. শাহারিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট রিসোর্ট এন্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখেন। সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আসামি শাহরিয়ারকে অপরাধে সহায়তা করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সকল আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর দুদক বাদী হয়ে মামলা করেন। মামলার বিবরণে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনেন।

হত্যা মামলায় নতুন করে সাবেক রেলমন্ত্রী সুজনকে গ্রেপ্তার

অবৈধ সম্পদ অর্জন, স্ত্রীসহ সোবহানের আয়কর নথি জব্দ

প্রতারণা মামলায় বোনের প্রক্সি দিতে এসে ৩ দিনের রিমান্ডে আসামি

ঊরুতে গুলি লেগে শহীদ হন ছয় বছরের শিশু জাবির

পলক ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

শাপলা গণহত্যার ভিডিও আলামত ট্রাইব্যুনালকে দেবে ইসলামিক টিভি

মাসুদ উদ্দিনকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

৯৫ বার পিছিয়ে ২ জুলাই প্রতিবেদন দাখিলের তারিখ

সাবেক মন্ত্রী নূরুল মজিদের স্ত্রীর আয়কর নথি জব্দ

মাদক কারবারি নাজিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত