হোম > আইন-আদালত

বাগের হাটের তিন বন কর্মকর্তার ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

দুর্নীতির অভিযোগে বাগেরহাট জেলার ষাট গম্বুজ রেঞ্জের বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তার স্ত্রী লোপা রানী মণ্ডল, বাগেরহাট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ ও তার স্ত্রী আকলিমা আহমেদ, আরেক কর্মকর্তা হরিদাস মধু এবং তার স্ত্রী দুলালী মধুর নামে থাকা ৫টি ব্যাংক হিসাব ও ১৩টি সঞ্চয় পত্র অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে উপসহকারী পরিচালক কাজী হাফিজুর রহমান এ আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এসব হিসাবে ২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা রয়েছে। এর মধ্যে চিন্ময় মধু ও তার স্ত্রী লোপা রানী মণ্ডলের ১ কোটি ৩৪ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা রয়েছে।

তিনি আরো বলেন, এছাড়া জিএম রফিকের নামে ৬টি, তার স্ত্রীর নামে ৩টি, দুলালী মধুর নামে ২টি, হরিদাস মধু ও লোপা রানীর নামে ১টি সঞ্চয়পত্র রয়েছে। এসব সঞ্চয় পত্রে ১ কোটি ৪৫ লাখ টাকা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট বাগেরহাট জেলার ষাট গম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তার স্ত্রী লোপা প্রাহী মণ্ডল, বাগেরহাট বন বিভাগের জি এম রফিক আহমেদ ও তার স্ত্রী আকলিমা আহমেদ, হরিদাস মানু এবং দুলালী মধুর নামের ৫টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন এবং ৩৫ জনের নামে মোট ১৩টি সঞ্চয়ক্রয় করা হয়েছে। তারা এসব অর্থ অন্যত্র সরিয়ে ফেলতে পারেন মর্মে আশঙ্কা রয়েছে। এসব অর্থ অন্যত্র সরিয়ে ফেললে ভবিষ্যতে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। তাই তাদের এই হিসাবগুলো অবরুদ্ধ করা আবশ্যক।

যুবদল নেতা মঈনের ৪ সহযোগী রিমান্ডে

১১৮ গ্রাম হেরোইনের মামলায় দুজনের যাবজ্জীবন

সাবেক যুবদল নেতা মঈন ৫ লাখ টাকা চেয়েছিলেন

সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট সেবা বন্ধ ছিল

নবাবগঞ্জে জোড়া খুনের দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সাজা কমাতে চিফ প্রসিকিউটরের অনুরোধ, যুবলীগ নেতাকে ২ মাসের কারাদণ্ড

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত শিরীন শারমিন

হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন

আদালত অবমাননার দায়ে যুবলীগ নেতার ২ মাসের কারাদণ্ড

বিএনপি কর্মী হত্যা মামলায় ডিজিএফআইয়ের মামুন-আফজাল ফের রিমান্ডে