হোম > আইন-আদালত

আবেদ আলীসহ ৪ জনের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ

পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারি

স্টাফ রিপোর্টার

সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কেলেঙ্কারির মূলহোতা সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ তার সহযোগীদের নামে থাকা পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টের শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের আদেশে অবরুদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে আবেদ আলীর নিজের নামে একটি, আবু সোলাইমান মো. সোহেলের নামে দুটি, জাহাঙ্গীর আলমের নামে একটি এবং মো. মাহবুবুর রহমানের নামে একটি বিও অ্যাকাউন্ট রয়েছে।

সিআইডির আবেদন উল্লেখ করা হয়, মামলার আসামিরা একটি প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য। সৈয়দ আবেদ আলী এই চক্রের মূল হোতা। এ চক্রটি ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে আসছে। এর মাধ্যমে তারা অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেছে।

আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানের তথ্যানুযায়ী, প্রশ্নফাঁসের টাকা দিয়ে তারা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। এই অবৈধ সম্পদ রক্ষা ও তদন্তের স্বার্থে মানি লন্ডারিং আইন ২০১২-এর ১৪ (১) ধারা অনুযায়ী তাদের পাঁচটি বিও অ্যাকাউন্টের শেয়ার অবরুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

বিমানবন্দরে বিশৃঙ্খলা, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক ৪

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর

নিউগিনি প্রপার্টিজ ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন রিমান্ডে

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক সাত দিনের রিমান্ডে

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় তিনজন রিমান্ডে

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

হত্যার পরও ১৫ দিন সক্রিয় ছিল সাগর-রুনির ফেসবুক-ইমেইল, তথ্য চেয়ে জিমেইলকে চিঠি

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার চার্জ গঠন শুনানি পিছিয়ে ১৫ অক্টোবর