হোম > আইন-আদালত

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

স্টাফ রিপোর্টার

একাধিক বিয়ে ও তালাকের তথ্য গোপন করে নিজেকে ‘অবিবাহিতা’ দাবি করে বিয়ের অভিযোগে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার একটি আদালতে মামলা করেছেন স্বামী। ভুক্তভোগী ওই স্বামীর নাম উদয় জালাল দীপ। একই সাথে এ মামলায় বিয়ে ও কাবিননামা অবৈধ ঘোষণার প্রার্থনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় সিনিয়র সিভিল জজ খাদিজা আক্তারের আদালতে এ মামলা করা হয়। শুনানি শেষে স্ত্রী শেখ অবন্তী ঐশীকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত।

বাদীর আইনজীবী ইশরাত হাসান এ তথ্য নিশ্চিত করেন। এদিন বাদীর উপস্থিতিতে মামলা গ্রহণের বিষয়ে শুনানি হয়।

এ সময় বাদীর স্ত্রী নিজেকে কুমারী পরিচয়ে বিয়ে করার বিষয়টি তুলে ধরে তার আইনজীবী আদালতে বলেন, বিয়ের পর স্ত্রীর একাধিক বিয়ে সম্পর্কে তিনি (স্বামী) জানতে পারেন। তার বিয়ের দুইটি কাবিননামাও পেয়েছেন। ভবিষ্যতে যাতে কেউ এইভাবে প্রতারণা করে বিয়ে করতে না পারে, সেই দৃষ্টান্ত উপস্থাপনে আইনের আশ্রয় নেওয়া হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, বিবাদী অবন্তী ঐশী নিজের পূর্ববর্তী বিয়ে ও তালাকের তথ্য গোপন করে নিজেকে অবিবাহিতা হিসেবে উপস্থাপন করেন। সেই তথ্য বিশ্বাস করেই বাদী জালাল দীপ ২০২৪ সালের ১২ ডিসেম্বর ২০ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন। দেনমোহরের অংশ হিসেবে সাড়ে ৪ লাখ টাকা দেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি জানতে পারেন, বিবাদী এর আগেও একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর বাদী দাম্পত্য জীবনের প্রতি আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে তাকে বিভিন্ন সময়ে দেনমোহরের অপরিশোধিত অংশ, পারিবারিক প্রয়োজন, ব্যক্তিগত আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে প্রায় ৩০ লাখ টাকা দেন। এছাড়াও স্ত্রীকে সাড়ে ৮ ভরি স্বর্ণের গহনা দেন তিনি।

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু

বন্দিদের গুলি করে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়াউল

প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত বিদিশার আপিল, জামিন নামঞ্জুর