হোম > আইন-আদালত

বসুন্ধরার চেয়ারম্যানের স্ত্রীর ভবনসহ জমি জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

দুর্নীতির অভিযোগ থাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) এর স্ত্রী আফরোজা বেগমের নামে গুলশানে বহুতল ভবনসহ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ঢাকার ভাটারা এলাকার ৩ দশমিক ৩৭৭ একর জমিও জব্দের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। 

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বহুতল ভবনসহ এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, আহমেদ আকবর সোবহান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধানে ১০ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে সে ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে বিপুল অর্থপাচারসহ অবৈধ সম্পদের মলিক হয়েছেন মর্মে তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম তার মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন যা করতে পারলে এ অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল, বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্য ব্যর্থ হবে।

এজন্য সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এসব স্থাবর সম্পত্তি জব্দ করা একান্ত প্রয়োজন।

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

আয়নাঘরে নির্যাতনে চোখের রেটিনা ছিঁড়ে যায় শিবির নেতার

শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ

মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরস্কৃত করা হবে

এজলাসে গণমাধ্যমকে প্রবেশ করতে না দেওয়া সংবিধানবিরোধী

অর্থ আত্মসাৎ: ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা