বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ডিএমপির উত্তরা থানায় একটি হত্যা মামলা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাফরুল থানা এলাকা থেকে সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই সন্ধ্যায় তারা ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকসে’ খাবারও খান। এ ছাড়া তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজেও দিশার উপস্থিতি শনাক্ত করেছেন তদন্তকারীরা।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, এ মামলার প্রধান সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছেন। ঘটনার বিষয়ে প্রকৃত তথ্য উদ্ঘাটনে দিশা ও দীপের দেওয়া বক্তব্য মিলিয়ে দেখা প্রয়োজন।
এ ছাড়া তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে দিশার সঙ্গে তার একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।