হোম > আইন-আদালত

এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলার আসামি ভোলার জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার

ছবি: এসপি বাবুল আক্তার ও তার স্ত্রী মাহমুদা খানম মিতু

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি এহতেশামুল হক ওরফে ভোলার জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার আদালত এ আদেশ দেন।

আসামি এহতেশামুলকে গত ২১ জানুয়ারি রাতে চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকার মিডিয়া টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছিল চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ।

তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত এহতেশামুল হকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজ বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

বিগত ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর সাবেক এসপি বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

পরে মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ১২ মে মিতুর বাবা বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মামলাটির তদন্ত প্রক্রিয়ায় ব্যাপক বিতর্ক ও দলীয় প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল