হোম > আইন-আদালত

কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নাই

প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ আমিনুল ইসলাম বলেছেন, কোন নির্দোষ মানুষ আমার দ্বারা বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। তবে কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ কোন লাভ হবে না।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

চিফ আমিনুল বলেন, প্রসিকিউটরদের একে অপরের বিরুদ্ধে যে পাল্টাপাল্টি অভিযোগ করছেন তা কোনোভাবেই বিচারকে প্রভাবিত করবে না। আপনারা অনেকেই আমাকে আগে থেকেই চিনেন। আমি কম্প্রোমাইজ করা আমি শিখি নাই। আমি যতদিন দায়িত্ব পালন করব,আমার দ্বারা কোন কম্প্রোমাইজ হবে না।

তিনি বলেন, আমি আবারো বলছি, যে কোন নির্দোষ মানুষ আমার দ্বারা বিন্দুমাত্র কোনো হয়রানির শিকার হবে না। আর কোনো অপরাধী যদি হয়, ভুলভ্রান্তি ছাড়া, আমার নিজেরও তো ভুলভ্রান্তি হতে পারে। তবে কোন অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নাই। একদম স্ট্রেইট মেসেজ কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না, কোন অপরাধী ছাড় পাবে না।

এমন পাল্টাপাল্টি অভিযোগে ট্রাইব্যুনালের বিচার থমকে যাবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে বিচার থমকে যাওয়ার কোন ব্যাপার নাই। এটা আমাদের অভ্যন্তরীণ একটা বিষয়, ফ্যামিলিতেও তো অনেক কিছু হয়। তাই বলে কি ফ্যামিলিটা চলে না? আপনি ধরে নেন আইসিটি ট্রাইব্যুনালে আমরা যারা কাজ করি, আমরা সবাই একটা পরিবারের সদস্য। আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হতে পারে, সেগুলো আমরা নিজেরা সমাধান করে নেব।

সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইনুর ১০ বছর কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

উগ্রবাদ ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১২ যুবক তিন দিনের রিমান্ড

উগ্রবাদী তৎপরতা: ১১ যুবকের ৭ দিনের রিমান্ড আবেদন সিটিটিসির

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি

বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনের পেট কেটে বস্তা বেঁধে নদীতে ফেলেন জিয়াউল

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ