হোম > আইন-আদালত

হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি

স্টাফ রিপোর্টার

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ যেকোন সংগঠন সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধঘোষিত যে কোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

স্ত্রীসহ র‍্যাবের সাবেক ডিজির ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভোলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য লিগ্যাল নোটিশ

প্রসিকিউটর সুলতানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

জামিন পেলেন সংগীত শিল্পী নোবেল

প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে দেখা হবে

অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ

নিষিদ্ধ ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আ.লীগ নেতা