হোম > আইন-আদালত

অব্যাহতি পেলেন তারেক রহমানের এপিস নুরউদ্দিন

অর্থপাচার মামলা

স্টাফ রিপোর্টার

অর্থপাচার আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপুকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিমের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

তিনি বলেন, এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। আমরা অব্যাহতি চেয়ে আবেদন করি। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের কোন উপাদান না থাকায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

আদালত সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মতিঝিলের ইউনাইটেড এন্টারপ্রাইজ এবং করপোরেশনের অফিসে বিপুল পরিমাণ অর্থ মজুতের অভিযোগ পায় র‍্যাব। সংবাদ পেয়ে ২০১৮ সালের ১৪ ডিসেম্বর র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) এবং ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৭ ও ৩০ ধারায় অভিযোগ এনে মামলা করে র‍্যাব।

নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না