হোম > আইন-আদালত

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত

স্টাফ রিপোর্টার

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে বরখাস্ত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় । আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রায়হান হাবিব বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরে সাব রেজিস্টার হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ)-এ বর্ণিত অসদাচরণের সংজ্ঞাভুক্ত অপরাধ, বিধি ৩(খ)-এ উল্লিখিত অসদাচরণ এবং বিধি ৩(ঘ)-এ বর্ণিত দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, অভিযোগের মাত্রা ও ধরন বিবেচনায় বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এনআরবির এক কর্মকর্তা হত্যা মামলার আসামি এবং আলীনগরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে গত ২৮ অক্টোবর ৬৫টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করে দেন রায়হান হাবিব। বদলির আগে এসব দলিল নিবন্ধন করা হয়। এ কাজে তিনি মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে ।

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল, আটক ২

উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ

কুবি শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আসিফের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার

গোপন বৈঠকের অভিযোগে আ.লীগের ছয় নেতাসহ ৭ জন গ্রেপ্তার

ককটেল ও ইয়াবাসহ পিরোজপুরে আটক ১

সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা ২ দিনের রিমান্ডে

বিমানবন্দরের ঘটনায় মেজর আখতারুজ্জামানের মামলার তারিখ পেছাল