হোম > আইন-আদালত

ডিবির হাতে গ্রেপ্তার কে এই বুবলী?

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলীসহ ১৩ নেতা-কর্মী গ্রেপ্তারের পর বুবলীকে নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। কিভাবে এমপি হলেন, তার অতীত ইতিহাস কি, তা নিয়ে আলোচনা চাউর হয়েছে। বুবলী সম্বন্ধে জানা যাচ্ছে, নরসিংদী পৌরসভার প্রয়াত সাবেক মেয়র লোকমান হেসেনের স্ত্রী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য ছিলেন।

আওয়ামী শাসনামলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তামান্না নুসরাত বুবলিকে যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য করা হয়।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে নরসিংদীতে পৌর মেয়র প্রয়াত লোকমান হেসেনের স্ত্রী নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলি সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হন। বুবলীর স্বামী নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন ২০১১ সালের ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে খুন হন।

স্বামী লোকমান দলীয় কোন্দলে খুন হন হওয়ার পর স্বামীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজনীতি শুরু করেন বুবলী। ২০১৯ সালের ২৬ নভেম্বর আত্মহত্যার হুমকির স্ট্যাটাস দিয়ে পরে তা সরিয়ে নিয়েছিলেন বুবলী। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুণ্ণ করার দায়ে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। একই সঙ্গে দল থেকে তাকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল জেলা আওয়ামী লীগ। এছাড়া জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছে। ওই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুবলী। দুই সন্তানসহ আত্মহত্যার হুমকি দেন তিনি। তবে পরে তিনি স্ট্যাটাসটি প্রত্যাহার করে নেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুবলী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলসহ ১৩ আওয়ামী নেতিা-কর্মী গ্রেপ্তার করে।

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ