হোম > আইন-আদালত

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল বিচার কাজ স্থগিত

স্টাফ রিপোর্টার

সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত ব্যবস্থা স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি রোববার জারি করেছে প্রশাসন।

এর আগে ২০ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে দু’দিন সুপ্রিম কোর্টে ভার্চুয়াল কোর্ট পরিচালনার কথা জানানো হয়েছিল। এরপর থেকে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হয়ে আসছিল। এভাবে মোট দুই সপ্তাহ ভাচূয়াল কোট চলমান ছিল।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। তবে সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালতে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও সংশ্লিষ্ট বেঞ্চ থেকে জানা যাবে।

এই নির্দেশনা গত ২২ এপ্রিল থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।

এলআর

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল