হোম > আইন-আদালত

নিম্ন আদালতের সংকট নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে: বিচারপতি আকরাম হোসেন

স্টাফ রিপোর্টার

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী বলেছেন, ঢাকার আদালতের সংকট নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে। এখন শুধু আপনাদের (আইনজীবী) সহযোগিতা দরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত মত বিনিময়ে সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুরানো রেকর্ড ভবনের জায়গায় বিশ তলা ভবন করার জন্য চেষ্টা চলছে। প্রধান বিচারপতিকে এ বিষয়ে জানানো হয়েছে, এখানকার আইনজীবী ও বিচারকেরা ঠিকভাবে লজিস্টিক সাপোর্ট পাচ্ছে না। জায়গা সংকুলানের কারণে বিচার ঠিকভাবে করা যাচ্ছে না। তারপরও বিচারকেরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।

তিনি আইনজীবীদের উদ্দেশ্যে করে বলেন, আদালতের যেকোন অর্ডার পক্ষে বিপক্ষে যেতে পারে। তবে এটার জন্য উপরস্থ আদালত রয়েছে, সেখানে যাবেন। যদি যেখানেও না হয়, তাহলে হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন। কিন্তু একটা অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে বিচার বিভাগ নিয়ে সমালোচনা করবেন না। বিচার বিভাগের সম্মান ক্ষুণ্ন হওয়া মানে আপনারও সম্মান ক্ষুণ্ন হওয়া৷ আপনিও বিচার বিভাগের অন্যতম অংশ। আইনজীবী ছাড়া বিচার কাজ চলতে পারবে না।

সভায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী, ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভুইয়া উপস্থিত ছিলেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু