হোম > আইন-আদালত

হত্যা মামলায় হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ভাটারা থানার জাহাঙ্গীর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা দেশের বাইরে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক নাজমুল আমিন শেখ দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

শুনানি শেষে গত ২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তা মঞ্জুর করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ পাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল, আওয়ামী মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা প্রমুখ।

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীর অংশগ্রহণ করেন। এই আন্দোলনকে দমাতে শেখ হাসিনার নির্দেশে অন্য আসামিরা অস্ত্র, গোলাবারুদ, লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

এতে ভিকটিম জাহাঙ্গীর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় মামলা দায়ের করা হয়।

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ