হোম > আইন-আদালত

হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ হাসিনার পিওন জাহাঙ্গীর, যিনি ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন; সেই জাহাঙ্গীরের ভাগ্নে এই শিপন। ঢাকা শহরকে অস্থিতিশীল করতে তার ভূমিকা রয়েছে। এই মামলায় তার সম্পৃক্ততা পাওয়ায় আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হক। রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার বিষয়ে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে জানা যায়, ওই আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট এবং বড় ধরনের অঘটন ঘটানোর জন্য সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন। মামলার ঘটনার তারিখ ও সময়ে আসামি ঘটনাস্থলে উপস্থিত থেকে সরকারবিরোধী স্লোগান প্রদান এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় অংশগ্রহণ করেছিলেন মর্মে তদন্তে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২১ অক্টোবর তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা সরকারবিরোধী স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বাদী সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা সরকারবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার বিষয়ে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে জানা যায়, ওই আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট এবং বড় ধরনের অঘটন ঘটানোর জন্য সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন। মামলার ঘটনার তারিখ ও সময়ে আসামি ঘটনাস্থলে উপস্থিত থেকে সরকারবিরোধী স্লোগান প্রদান এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় অংশগ্রহণ করেছিলেন মর্মে তদন্তে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী সময়ে ১২ নভেম্বর তুরাগ থানাধীন দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুদুর রহমান শিপনকে গ্রেপ্তার করা হয়।

আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মানবতাবিরোধী অপরাধের আসামিদের আশ্রয়দাতারও বিচার হবে: চিফ প্রসিকিউটর

শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত

নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল

রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

রেড ক্রিসেন্ট নির্বাচন: নতুন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত করল হাইকোর্ট

হাসিনার প্রশ্রয়ে শত শত মানুষকে হত্যা করেছে জিয়াউল আহসান

ইলিয়াস আলীকে কীভাবে অপহরণ করেন জিয়াউল, আদালতকে জানান চিফ প্রসিকিউটর

সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ধানমন্ডিতে কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড