হোম > আইন-আদালত

বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম

ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্য

স্টাফ রিপোর্টার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল কার্যালয়ে ঘুস ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূঁইয়ার নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে দুদকের কর্মকর্তারা ছদ্মবেশে বিআরটিএ কার্যালয়ে অবস্থান করে দালালচক্রের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় এক আনসার সদস্যকে সন্দেহজনকভাবে সেবাপ্রত্যাশীর কাছ থেকে টাকা নেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগে শনাক্ত করা হয়।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য জানান, বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা পেতে দালালদের দৌরাত্ম্য ও ঘুস লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের সময় দুদকের সদস্যরা প্রায় এক ঘণ্টা ছদ্মবেশে পুরো কার্যালয় পর্যবেক্ষণ করেন। এ সময় এক আনসার সদস্যকে শনাক্ত করা হয়। তিনি ১৫ হাজার টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার প্রস্তাব দেন এবং টাকা বিকাশের মাধ্যমে লেনদেন করা হবে বলে জানান।

পরে ওই আনসার সদস্যকে উপ-পরিচালকের কার্যালয়ে নেওয়া হলে তিনি অভিযোগের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তার মোবাইল ফোন ও বিকাশের তথ্য যাচাই করে দুদক জানতে পারে, তিনি প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করছিলেন। এ ঘটনায় ওই আনসার সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে নিয়মিত ঘুস আদায় করে মাসে এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে আদায়ের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের সঙ্গে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশও জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, মালিকানা পরিবর্তন ও নিবন্ধনসহ বিভিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে সেবাভেদে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া হয়। এছাড়া কার্যালয়ের সামনে গড়ে ওঠা প্রায় ৪৫টি অবৈধ দোকান ও ট্রাকস্ট্যান্ড থেকেও মাসিক ভাড়া ও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

সাভারে পুলিশ হত্যা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে

জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ

১০৪ বছর বয়সে ১০ বছরের সাজা নিয়ে কারাগারে নুর মোহাম্মদ

আইনজীবীকে জরিমানার বিষয় উপস্থাপন করলেন বার সভাপতি, একপর্যায়ে এজলাস ছাড়লেন বিচারপতিরা

স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা

ওবায়দুল করিমের বিদেশযাত্রা ঠেকাতে উচ্চ আদালতে দুদক

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে

ট্রাইব্যুনালে ‘জন্মদিনের কেক ঢোকার ঘটনায়’ ৪ পুলিশ সদস্যকে শোকজ

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর