হোম > আইন-আদালত

জামায়াতপন্থি সহকারী অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনাকাঙ্ক্ষিত

বিএনপির আইন বিষয়ক সম্পাদক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেছেন, পদত্যাগ করা জামায়াত সমর্থিত আইন কর্মকর্তারা যা বলেছেন, তা অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স কোর্টের সামনে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার বাদল বলেন, সব সময় অ্যাটর্নি জেনারেল অফিসের সরকারি অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল এই পোস্টগুলোতে যখনই সরকার পরিবর্তন হয়, তখনই এই কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান, এটাই নিয়ম।

তিনি বলেন, ‘তবে বিষয় হলো, আমাদের যে বন্ধুরা মঙ্গলবার পদত্যাগ করেছেন, ওনারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে চার মাস কাজ করেছেন। বেতন নিয়েছেন, সুযোগ-সুবিধা নিয়েছেন, পদ-পদবি ব্যবহার করেছেন। পরে গতকাল ওনাদের মনে হলো যে এখন আসলে পদত্যাগ করা দরকার। এ জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছেন, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে, ওনাদের এই বক্তব্য টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি। রাজনৈতিকভাবে প্রভাবিত, যেটা আমরা প্রত্যাশা করিনি তাদের কাছ থেকে।’

বিএনপির আইনবিষয়ক সম্পাদক বলেন, ‘এখন আমি অ্যাটর্নি জেনারেলকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই চার মাস যে ওনারা কাজ করলেন, এরা সরকারের পক্ষে কাজ করেছেন নাকি সরকারের বিপক্ষে স্যাবোটাজ করেছেন? এই চার মাসের যতগুলো ফাইল ছিল, সবগুলো ফাইল যেন ওনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন। কারণ সরকারের কাছ থেকে বেতন-ভাতা সুযোগ-সুবিধা সব নিয়ে পদত্যাগ করে আবার সরকারের বিরুদ্ধেই অবস্থান নিলেন।’

তিনি আরো বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের অফিসে সরকারের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করেছেন বলে আমাদের কাছে মনে হয়নি। কাজেই সরকারের বিরুদ্ধে মনে হয় কাজ করেছেন, এ জন্য রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তারা এনেছেন, যেটা অনাকাঙ্ক্ষিত এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এমবি

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখাল মমতাজকে

শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, আইনজীবী ৪ দিনের রিমান্ডে

আমি গ্রেপ্তার করে দিলে দুজনকেই ক্রসফায়ার দেয়

শেষ হলো বেনজীরের বিরুদ্ধে আট জনের সাক্ষ্যগ্রহণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

গুলিবিদ্ধ মারুফের মৃত্যুর বর্ণনা দিলেন সাকিব

কবর থেকে সালমান শাহর লাশ না তোলার আবেদন নথিভুক্ত

বেনজীরের বিরুদ্ধে আরো ৪ জনের সাক্ষ্যগ্রহণ