হোম > আইন-আদালত

গফুর ভূঁইয়ার মতো বিএনপি প্রার্থী কাইয়ুমও কি ফেঁসে যাচ্ছেন

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকার পরও তা হলফনামায় গোপনের অভিযোগে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী গফুর ভুইয়ার প্রার্থিতা সুপ্রীম কোর্টের আপিল বিভাগে বাতিল করা হয়েছে। বিদেশি নাগরিকত্ব নিয়ে সোমবার হাইকোর্টে ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলামের এই রিটের পর গফুর ভূইয়ার মতো ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে।

সোমবারের রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিদেশি নাগরিকত্ব নিয়ে জালিয়াতির অভিযোগে প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে তা স্থগিত চাওয়া হয়।

হাইকোর্টের রিটে বলা হয়, ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম ‘ভানুয়াতু’ নামের একটি দেশের নাগরিক, যা তিনি হলফনামায় সম্পূর্ন গোপন করেছেন। দেশের সংবিধান অনুযায়ী, যারা দ্বৈত নাগরিক, তারা সংসদ নির্বাচন করার জন্য অযোগ্য।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, শীঘ্রই রিটের ওপর শুনানি হবে এবং আমরা আশা করছি ন্যায় বিচার পাবো ।

এদিকে উচ্চ আদালতে রিটের পর ঢাকা-১১ আসনে ১১দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘কয়েক দিন আগে আমরা বিভিন্ন সোর্স থেকে নিশ্চিত হয়েছি বিএনপির প্রার্থী এম এ কাইইয়ুম দ্বৈত নাগরিক। তিনি ইসিতে এ তথ্য গোপন করেছেন। এই এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কোর্টে গিয়েছি। এখন আইনের সিদ্ধান্ত, আইন বিচার করবে।’

সোমবার পশ্চিম রামপুরায় গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, প্রতিদিন আমার কতগুলো ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, তা খোঁজ নিয়ে দেখেন, আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমার আসনে এ অবস্থা হলে অন্যদের আসনে কী অবস্থা, তা বুঝে নেন। ইসিকে জানানোর পরও তারা ব্যবস্থা নেয়নি ।

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ