হোম > আইন-আদালত

হত্যা মামলায় নতুন করে সাবেক রেলমন্ত্রী সুজনকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মো. জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ মামলায় এজাহারনামীয় ১৩ নম্বর আসামি তিনি। তবে তার জামিন সংক্রান্ত শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

​মামলার অভিযোগ অনুযায়ী, জুলাইয়ে নিহত মো. জাহাঙ্গীরের ছোট ভাই মো. উমর ফারুক বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মো. জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা (সিআইডি) পরিদর্শক মো. শামীম হোসেন সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি এই ঘটনার পরিকল্পনা ও অপরাধ সংঘটনে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া যাচ্ছে।

আদালত শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদনটি গ্রহণ করে নূরুল ইসলাম সুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

উল্লেখ্য গত ৫ মে আওয়ামী লীগের সাবেক এ রেলমন্ত্রী তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান।

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

শিশু আছিয়া হত্যা মামলার রায় ৩১ আগস্ট