হোম > আইন-আদালত

স্ত্রী-সন্তানসহ সাংবাদিক নঈম নিজামের ৪ কোটি টাকা অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ও তাদের সন্তানের নামে থাকা বিভিন্ন ব্যাংকে ২২ টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসেবে ৪ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকা রয়েছে।

রোববার (৮ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এতথ্য জানান।

এর আগে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত অভিযোগ সংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে গোপণ সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তাদের নামীয় ও মালিকানাধীন এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে অবরুদ্ধ করার ওই আদেশ দেন বিচারক।

ঢাকা ট্যাকসেস বার নির্বাচনে কমিশন পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছে: সবুজ প্যানেল

ওমরায় যেতে বাধা দেওয়ায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

রানা প্লাজা ধস: ১৩ বছরেও শেষ হয়নি হত্যাসহ ৫ মামলার বিচার

কেরানীগঞ্জে পান দোকানিকে খুনের দায়ে ৪ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের রিমান্ডে

গোয়েন্দা সংস্থা বলেছে, জিয়াউল আমার ভাতিজার হত্যাকারী

বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো

কক্সবাজার-২ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

দুই হাত পিছমোড়া বাঁধা ও পেট ফাড়া ছবি দেখে নজরুলকে শনাক্ত

মোদিবিরোধী লেখালেখির কারণে আমাকে গুম করা হয়