হোম > আইন-আদালত

নতুন প্রজন্মের সাথে প্রতারণা ইতিহাস ক্ষমা করবে না- ব্যারিস্টার সুমন

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। সুমনের পক্ষের আইনজীবী মো. লিটন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে আদালতের এজলাসে উঠানোর সময় ব্যারিস্টার সুমন বলেন, দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা। দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সাথে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

এদিন কঠোর নিরাপত্তার বেষ্টনির মধ্যে সুমনকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তেfলা হয়। এরপর গ্রেপ্তার দেখানো বিষয়ে শুনানি শুনানি করেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা। শুনানির শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। পরে তাকে আবারও হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন গত বছরের ১৮ জুলাই ঢাকা জজ কোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে আসামিদের ছোঁড়া রাবার বুলেট তাঁর হাতে, কপালে, বুকে, চোয়ালে, পেটে লাগে। পরে প্রাথমিক চিকিৎসা নেন।

পুনরায় শরীরে জটিলতা দেখা দিলে ২০ আগস্ট মুগদা মেডিকেলে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে এজাহারনামীয় আসামি করে মুগদা থানায় মামলা করা হয়। এ মামলায় সায়েদুল হক সুমন ২৫ নাম্বার এজাহারনামীয় আসামি।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ