হোম > আইন-আদালত

সাবেক ডিআইজি মোল্যা নজরুল ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর গুলশানে কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদ হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.ছানাউল্যাহর আদালত এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে তুলে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানা পুলিশের উপ-পরিদর্শক মো.মাহফুজুল হক।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অপরদিকে, রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত রিমান্ডে নেয়ার এই আদেশ দেন।

গতকাল শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে পুলিশের উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়।

মামলায় অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২২ জুলাই প্রগতি সরণীতে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ। সেখানে গুলিবিদ্ধ হন জুবায়েদ নামের ওই শিক্ষার্থী। এ ঘটনায় ৫ অক্টোবর ৩৫ জনের নামে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন জুবায়েদের বাবা হুমায়ুন কবীর।

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ