হোম > আইন-আদালত

ধামরাইয়ে অটোরিকশাচালক সায়েদুর রহমান হত্যায় দু্জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

ছবি: সংগ্রহীত।

ঢাকার ধামরাইয়ে অটোরিকশাচালক সায়েদুর রহমান হত্যা মামলায় সদর আলী সোহরাব ও আলমগীর হোসেন নামের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় ঘোষণা করেন।

এ ছাড়া, ডাকাতির অপরাধে তাদের আলাদাভাবে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৩ সালের ২৮ নভেম্বর সকালে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কুশুরা থেকে ধানতারা বাজারগামী পাকা সড়কের পাশের একটি ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সায়েদুর রহমান অটোরিকশাচালক ছিলেন। এ ঘটনায় ধামরাই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বাদী হয়ে ওই দিনই একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক আনিসুর রহমান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বিচার চলাকালে মামলাটিতে মোট ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়েছে

রামিসা হত্যায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

সোহেলের স্ত্রী স্বপ্না কেন খালাস পেলেন

রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ

হাসিনাসহ অর্থ পাচারকারীদের কেউই শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা ও স্ত্রী বরখাস্ত

রাজারবাগে বিস্ফোরণের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের রিমান্ড