হোম > আইন-আদালত

বঙ্গবাজারে অগ্নিসংযোগের মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক তাকে গ্রেপ্তার দেখানোর এ আবেদন করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০০ কোটি টাকার ক্ষতি সাধন হয় বলে মো. কামাল হোসেন রিপন নামে একজন মামলা করেন। ওই মামলায় আসামি আফজাল হোসেনসহ ১৭ জন ও অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করা হয়।

তদন্ত কর্মকর্তা এ মামলায় তাকে আটক রাখার আবেদনে বলেন, প্রাথমিক তদন্তে এ মামলার আসামির ওই ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর ওই আদেশ দেন আদালত।

এএস

হাসিনাসহ অর্থ পাচারকারীদের কেউই শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা ও স্ত্রী বরখাস্ত

রাজারবাগে বিস্ফোরণের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের রিমান্ড

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ রিমান্ডে দুজন

ট্রাইব্যুনালের বিচার ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র করছেন জিয়াউল আহসান

স্বামী সোহেলকে ভয় পাওয়ায় রামিসা হত্যায় সহযোগিতা করেন স্বপ্না

শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা