হোম > আইন-আদালত

রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে ২১ আগস্ট মামলায় জড়ানো হয়

ব্যারিস্টার কায়সার কামাল

আতিকুর রহমান নগরী

বিএনপির নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে তারেক রহমানকে ২১ আগস্ট মামলায় জড়ানো হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার সকালে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতের রায়ে ন্যায় বিচার পেয়েছেন।

তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে এটাও প্রতিষ্ঠিত হয়েছে, শেখ হাসিনা প্রকৃত অর্থে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চাননি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইভী রহমান হত্যার বিচার চাইতেন তাহলে জিঘাংসার বশবর্তী হয়ে তারেক রহমানকে অর্ন্তভুক্ত করতেন না।

এর আগে বহুল সকালে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

আদালতে তারেক রহমান-বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

জাল স্বাক্ষরে ব্যাংক থেকে ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

১৯ বছর পর শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ায় আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

দিনমজুর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছর কারাদণ্ড

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী

নিরাপত্তার শঙ্কায় জিয়াউলকে ভার্চুয়ালি ট্রাইব্যুনালে হাজিরের অনুমতি

মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ঢাকা মেডিকেলের মর্গে ৩ থেকে ৪০০ লাশের মধ্যে ছেলেকে শনাক্ত করি

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ