হোম > আইন-আদালত

ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের ৪ ঘণ্টার সাক্ষ্য প্রদান

আতিকুর রহমান নগরী

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে প্রথম দিন চার ঘণ্টা সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এর মধ্য দিয়ে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) তিনি আবারও সাক্ষ্য দেবেন। সাক্ষ্য শেষে তার জেরাও হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর ১.৩০ মিনিট থেকে ২.৩০ মিনিট পর্যন্ত বিরতি দিয়ে আবার চলে তার সাক্ষ্যগ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়।

মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকার কীভাবে বিরোধী দল, বিরোধী মতকে দমন করত, কিভাবে গণতান্ত্রিক পদ্ধতির সরকার পরিবর্তিত করে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই প্রসঙ্গে তিনি (মাহমুদুর রহমান) সাক্ষ্য ইতোমধ্যে দিয়েছেন।

এছাড়া শেখ হাসিনা সরকারের সময় বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, বিচার বিভাগ দলীয়করণের কথাও তুলে ধরেন।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর ১৪তম দিনের মতো এ মামলায় ছয় জন সাক্ষ্য দিয়েছেন। তার আগের দিন (৮ সেপ্টেম্বর) সাক্ষ্য দেন তিনজন। এখন পর্যন্ত মোট ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ রেকর্ড করেছে ট্রাইব্যুনাল।

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ