হোম > আইন-আদালত

১ কোটি ২ লাখ টাকার অবৈধ সম্পদ, ফাহমী ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার

প্রায় ১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে ১ কোটি ৬০ লাখ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, সাবেক এমপি ও স্ত্রীর বিরুদ্ধে ২০২৫ সালের ১৬ জানুয়ারি একটি মামলা দায়ের হয়।

ওই মামলায় সাবেক এমপি ফাহমী গোলন্দাজ সহযোগী আসামি ও তার স্ত্রী শারমিন গোলন্দাজকে প্রধান আসামি করা হয়।

তদন্তে শারমিন গোলন্দাজের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে ১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ২৪০ টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। মূলত স্ত্রীর সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে ফাহমী গোলন্দাজকে আসামি করা হয়েছে।

উল্লেখ, ২০২৪ সালের অক্টোবর মাসে ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের নামে ২টি মামলা দায়ের হয়েছিল।

জুতায় ১৬ কোটি টাকার সোনা, বিমান বাংলাদেশের দুই কর্মী রিমান্ডে

পুলিশের গুলি মোস্তফার পাঁজর ভেদ করে বুকে ঢুকে যায়, বাবার জবানবন্দি

দুর্নীতির অভিযোগে নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

পাঁচ দিনের মাথায় জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

শ্যামল-বাবু-রূপাকে সাংবাদিক হিসেবে আসামি করা হয়নি: প্রসিকিউটর তামীম

ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার চাইলেন গুলিবিদ্ধ দুই সাক্ষী

দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলমান: প্রসিকিউটর