হোম > আইন-আদালত

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

স্টাফ রিপোর্টার

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদকে সভাপতি ও রাইজিং বিডির স্টাফ রিপোর্টার মামুন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ডেইলি স্টারের রিপোর্টার এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে সকাল সন্ধ্যার নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক পদে জনবাণীর জ্যেষ্ঠ প্রতিবেদক আজহারুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ।

এছাড়া বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও ইন্ডিপেন্ডেন্ট টিভির নিজস্ব প্রতিবেদক তসলিম হোসেন (রনি) কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ