হোম > আইন-আদালত

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

পুত্রবধূর করা নারী নির্যাতন মামলায় পিডিবি’র সাবেক প্রধান প্রকৌশলী মো. হযরত আলীর স্ত্রী নাজমা সুলতানা ও তার পুত্র মুনতাসীর মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় দুই আসামির জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। অপরদিকে জামিনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন বাদীপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আসামি মুনতাসীর মামুনকে কেরানীগঞ্জ কারাগারে এবং নাজমা সুলতানাকে কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ২৭ আগস্ট পিডিবি’র সাবেক প্রধান প্রকৌশলী হযরত আলীর পুত্রবধূ একই আদালত যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে ওই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সাথে হযরত আলী ও তার স্ত্রীর পারিবারিক বন্ধু মো. মিজানুর রহমানকে হাজির হতে সমন জারি করেন আদালত।

পিডিবি’র এই অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. হযরত আলীর বিরুদ্ধে ফ্যাসিস্ট আমলে সীমাহীন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগের তদন্তের স্বার্থে দুদকের উপ পরিচালক নাজমুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে গত ৭ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত হযরত আলীর বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে