হোম > আইন-আদালত

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাদেক এগ্রোর ইমরানকে

স্টাফ রিপোর্টার

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে নিহত অটোরিকশা চালক রনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন, ইমরানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম। এরপর তাকে রনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তিনি। আদালত তা মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্য-বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক মো. রনি। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রনির মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, গত ৩ মার্চ সাদেক এগ্রোর ইমরানকে গ্রেপ্তার করে সিআইডি। ওইদিন মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করে সিআইডি। পরদিন তাকে কারাগারে পাঠানো আদেশ দেন আদলত।

ভার্চুয়াল কোর্টের প্রতিবাদে হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে