হোম > আইন-আদালত

জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি রুহী

স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোনা-১-এর সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির। এর আগে গতকাল বুধবার বিকেলে তাকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ মামলায় আসামির জামিন বাতিল আবেদন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। অপরদিকে আসামিপক্ষে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ অন্যান্য আইনজীবীরা তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন আদালত।

মামলায় অভিযোগ, ২৪-এর জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের সামনে গুলিবিদ্ধ হন ভুক্তভোগী রাজু আহমেদ। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার পরে রাজুর পিতা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জ গঠন পিছিয়ে ২৬ অক্টোবর

কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম

এমপি নজরুল আবার রিমান্ডে

গাজী নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ‘নয় লাখ টাকায় আপস’

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়

কাউন্সিলর একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ

ফুডপান্ডার এমডিসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি আদালতের

গুলশানে ককটেল বিস্ফোরণ: আ. লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

নদী ভরাটের দায়ে প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড