হোম > আইন-আদালত

বিপিএল ও স্টেডিয়াম নির্মাণে দুর্নীতি, পাপনের নথিপত্র তলব দুদকের

স্টাফ রিপোর্টার

পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, কনসালট্যান্ট নিয়োগ, বিপিএলে লুটপাট ও বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন আমলের নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান দলের দলনেতা মো. সাইদুজ্জামানের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। চিঠির অনুলিপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও পাঠানো হয়েছে। দুদকের একজন উপ-পরিচালক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ৫ই আগস্টয়ে আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান পাপন। দুই সপ্তাহের আগের একটি ভিডিওতে তাকে লন্ডনের রাস্তায় কফি পান করতে দেখা গেছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পাপনের রেশানলে পড়ে একাধিক খেলোয়ার তাদের ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ রয়েছে।

দুদক সূত্রে জানা যায়, ২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিরুদ্ধে দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধানে তিন সদস্যদের টিম গঠন করা হয়। এরপর অনুসন্ধানের অংশ হিসেবে বিসিবি থেকে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণসংক্রান্ত টেন্ডার, কনসালট্যান্ট নিয়োগের নথিপত্র এবং বিসিবির বিভিন্ন আয়-ব্যয়ের যাবতীয় রেকর্ডপত্র তলব করে চিঠি দিয়েছে দুদক টিম। অনুসন্ধানেরর স্বার্থে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের জন্য কনসালট্যান্ট নিয়োগের বিজ্ঞাপন, ইওআই ও প্রোপোজাল ডকুমেন্ট, ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ও রিপোর্ট, ওয়ার্ক অর্ডারের কপি, কনসালট্যান্ট নিয়োগের গোপনীয় কষ্ট ইস্টিমেট ও চুক্তিপত্রের নথি তলব করা হয়েছে। পাশাপাশি ঠিকাদার নিয়োগ পদ্ধতি, কার্যাদেশ, বিল পরিশোধ সংক্রান্ত দলিল এবং জমি ক্রয় ও অধিগ্রহণ সংক্রান্ত রেকর্ডপত্রও চাওয়া হয়েছে।

এছাড়াও ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০ এবং ২০১৯ সালের বঙ্গবন্ধু বিপিএলের নামে ব্যয়িত অর্থের রেকর্ডপত্র ও নোটশীট। পাশাপাশি ভারতীয় সংগীত ব্যক্তিত্ব এ. আর. রহমানের কনসার্ট আয়োজন সংক্রান্ত যাবতীয় নথিপত্র। কোন অডিট ফার্ম দ্বারা বিসিবির অডিট করানো হয়েছে, তাদের বিস্তারিত তালিকা এবং বিল প্রদানের রেকর্ডপত্র।

হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪১১ পুরোনো মামলা

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ কি না জানা যাবে ৯ জুলাই

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরো, স্ত্রীর মৃত্যুদণ্ড

এবার বিস্ফোরক আইনের মামলায় খায়রুল হককে গ্রেপ্তারের আবেদন

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিলেন ইনু

প্রতারণা মামলায় এএসপি সোহেল কারাগারে

অর্থপাচার মামলায় সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৩ জুলাই

বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন