হোম > আইন-আদালত

হামীম গ্রুপের ১০ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তলব দুদকের

স্টাফ রিপোর্টার

জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে হামীম গ্রুপের ১০টি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে ওই গ্রুপের সোয়েটার ফ্যাক্টরি, ডেনিম মিল, পলি ব্যাগ ইন্ডাস্ট্রি, পাটকল, রাসায়নিক ফ্যাক্টরি, পরিবহন, চা-বাগানসহ ১০টি অঙ্গপ্রতিষ্ঠানের বার্ষিক আর্থিক প্রতিবেদন (অডিট রিপোর্ট) তলব করা হয়েছে।

গত রোববার দুদকের বিশেষ অনুসন্ধান টিমের প্রধান ও দুদকের পরিচালক আবুল হাসনাত স্বাক্ষরিত চিঠি বিভিন্ন ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) পাঠানো হয়েছে। চিঠিতে হামীম গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক আর্থিক প্রতিবেদনের কপি দুদকে জমা দিতে বলা হয়েছে।

দুদক জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হা-মীম গ্রুপের বিরুদ্ধে গত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় কমিশন। কমিশনের একজন উপ-পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ টিম গঠন করা হয়। কিন্তু, তদন্তে কোন গতি আসেনি।

আওয়ামী সন্ত্রাসীরা কোপ দিলে আমার ভাইয়ের পায়ের রগ কেটে যায়

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলো ইনুকে

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াস-রিমি রিমান্ড শেষে কারাগারে

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীসহ গ্রেপ্তার ৩

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

জাল স্বাক্ষরে ব্যাংক থেকে ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

১৯ বছর পর শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ায় আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

দিনমজুর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন