হোম > আইন-আদালত

পরিবারসহ বাহাউদ্দিন নাসিমের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবার, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১ ফেব্রুযারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক (গোয়েন্দা) মো. হোসাইন শরীফ তাদের ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট সাবেক সংসদ সদস্য আ. ফ. ম বাহাউদ্দিন (নাছিম) এবং তার পরিবারের সদস্যবর্গের নামে বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র স্থানান্তর ও বিদেশে পাচারের প্রচেষ্টা করা হচ্ছে। অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায়, এসব ব্যিাংক হিসাব সমুহে আ. ফ. ম বাহাউদ্দিন (নাছিম) এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অপরাধলব্ধ অর্থ লেনদেন ও জমা করা হয়েছে মর্মে জানা গেছে। এসব ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই এসব ব্যাংকের হিসাব সমূহের লেনদেন অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

ফ্ল্যাট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠন ফের পেছাল

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা

রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, রানাসহ ৮ জনের রায় পিছিয়েছে

মালয়েশিয়া যেতে ১৭ হাজার কর্মীকে অগ্রাধিকারের নির্দেশ হাইকোর্টের

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

ছাত্রলীগ নেত্রী কেয়া রিমান্ডে

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, বিএনপি-ছাত্রদলের দুই নেতা কারাগারে

আগৈলঝাড়ায় দুই বিএনপি নেতাকে ক্রসফায়ার, পুলিশকে ২৫ হাজার টাকা পুরস্কার