ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের আশাবাদ
জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে ভারত ন্যায়বিচারের পক্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক আন্তজাতিক আইনজীবি টবি ক্যাডম্যান।
সোমবার দুপুরে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয় । এ আবেদন শুনানি নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তদন্ত সংস্থাকে তদন্তের সম্পূর্ণ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয় আদালত।
এদিকে, ঢাকা শহরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় ফ্যাসিস্ট হাসিনার দোসর আরো আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাদের মধ্যে ছয়জন হচ্ছেন পুলিশ। বাকি দুই জন হচ্ছেন আওয়ামী লীগ নেতা। তাদের বিরুদ্ধে তদন্ত সংস্থা সরাসরি মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। তারা যেনো পালিয়ে যেতে না পারেন,তদন্তের স্বার্থে আপাতত তাদের না প্রকাশ করা হচ্ছে না। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চীফ প্রসিকিউটর জানান,আজকে যাদের বিরুদ্ধে পরোয়ানা জারী করা, তারা প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করে। চারটি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।