হোম > আইন-আদালত

হত্যা মামলায় গ্রেপ্তার মমতাজ, ৭ দিনের রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে মিরপুর থানা পুলিশ। এছাড়া ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-সিএমএম আদালতে তাকে তোলা হবে। এর আগে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

শরীরে দেড়শ পিলেট নিয়ে ট্রাইব্যুনালে জুলাইযোদ্ধা সজীবের সাক্ষ্য

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুলের স্ত্রী

সন্ত্রাসবিরোধী মামলায় চট্টগ্রামের সাবেক এমপি মিতা রিমান্ডে

আ.লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

শামীম ওসমানের নেতৃত্বে হামলার পর শহীদ হন বদিউজ্জামান

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

‘মতবিনিময়ের উদ্দেশ্য কী, জুলাই সনদ বাতিল করবেন?’

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত