হোম > আইন-আদালত

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন

আমার দেশ অনলাইন

কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবিতে স্ত্রী তুলি খাতুনকে হত্যার দায়ে স্বামী আজাদ মন্ডলের মৃত্যু বাতিল করে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। বুধবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করে।

এর আগে কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবিতে স্ত্রী তুলি খাতুনকে হত্যার দায়ে স্বামী আজাদ মন্ডলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

২০১৯ সালের ৮ মে মঙ্গলবার কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আজাদ মিরপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের সাদেক আলী মন্ডলের ছেলে এবং নিহত গৃহবধূ তুলি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের আলী হোসেনের মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে আজাদ মন্ডল তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন। ঘটনার একপর্যায়ে ২০১৬ সালের ১৮ মে রাত সাড়ে ৩টায় তুলি খাতুনকে স্বামী আজাদ মন্ডল ও তার পরিবারের লোকজন পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করে। পরে গলায় দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে বাড়ির পাশে আমগাছে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের বাবা আলী হোসেন বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা করেন।

এমবি

হাসিনাসহ অর্থ পাচারকারীদের কেউই শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা ও স্ত্রী বরখাস্ত

রাজারবাগে বিস্ফোরণের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের রিমান্ড

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ রিমান্ডে দুজন

ট্রাইব্যুনালের বিচার ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র করছেন জিয়াউল আহসান

স্বামী সোহেলকে ভয় পাওয়ায় রামিসা হত্যায় সহযোগিতা করেন স্বপ্না

শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা