হোম > আইন-আদালত

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার

ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) চেয়ারম্যান শওকত আলী চৌধুরী। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন অর্থ ডলার পাচারের ঘটনায় বিতর্কিত ব্যবসায়ী ও ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর অনুসন্ধানের আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া যুক্তরাজ্যে থাকা ২৫ মিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ব্যর্থতার জন্য কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

ইতিপূবে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এইচ এম রেজওয়ানুল সাঈদ ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে দুর্নীতি দমন কমিশন ও এর চেয়ারম্যান, বিএফআইইউ প্রধান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা সম্পদের অনুসন্ধানকালে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) দেশটিতে শওকত আলী চৌধুরীর নামে থাকা ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সন্ধান পায়। উক্ত অর্থের বৈধ উৎস সম্পর্কে এনসিএকে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

আবেদনে আরো বলা হয়, অনুসন্ধান চলাকালেই ওই অর্থ দুবাইয়ের মাশরেক ব্যাংক ও এমিরেটস এনবিডিতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। এ সময় যুক্তরাজ্যের কর্তৃপক্ষ সন্দেহজনক লেনদেনটি সাময়িকভাবে স্থগিত রেখে বিএফআইইউকে আনুষ্ঠানিকভাবে জানায়।

যুক্তরাজ্য জানায়, বাংলাদেশ থেকে চার সপ্তাহের মধ্যে ফ্রিজিং অর্ডার বা পারস্পরিক আইনি সহায়তার (এমএলএ) অনুরোধ না এলে লেনদেনটি আর আটকে রাখা সম্ভব হবে না। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিএফআইইউ কোনো আইনি পদক্ষেপ না নেয়ায় উক্ত অর্থ যুক্তরাজ্য থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে যায় এবং বাংলাদেশ তা ফেরত আনার সুযোগ স্থায়ীভাবে হারায় বলে রিটে উল্লেখ করা হয়।

রিটে আরও বলা হয়, পরে ওই ২৫ মিলিয়ন ডলার আয়কর রিটার্নে অপ্রদর্শিত বিদেশি সম্পদ হিসেবে ঘোষণা করা হয়। এ জন্য এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) প্রায় ১৩৬ কোটি টাকা আয়কর পরিশোধও করা হয়। একই সঙ্গে ৩০৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হলেও তা এখনো আদায় হয়নি।

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

শিশু আছিয়া হত্যা মামলার রায় ৩১ আগস্ট