হোম > আইন-আদালত

টুকুর ছেলে নাফিস ও তার স্ত্রীর সম্পদ বিবিরণীর দাখিলের আদেশ

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টুকুর দুই ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাফিস শামসের বিরুদ্ধে সম্পদ বিবরণী জারির নোটিশ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে নাফিস শামসের স্ত্রী মুমতাহিন মোস্তফার সম্পদ বিবরণ চেয়েছে দুদক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদকের অভিযোগে বলা হয়, অনুমোদিত মামলার আসামি টুকু ৩ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ১৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া টুকুর ছেলে ও বেড়া পৌরসভার সাবেক মেয়র এস এম আসিফ শামসের বিরুদ্ধে ২৬ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৫৪৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার আরেক ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক এস এম নাসিফ শামসের বিরুদ্ধে ৫ কোটি ৬৪ লাখ ৪ হাজার ১৬ টাকা অর্জন ও তার স্ত্রীর বিরুদ্ধে এক কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারামতে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দিয়েছে দুদক।

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ