হোম > আইন-আদালত

সাবেক মেয়র আতিকসহ চারজন ফের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট

হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধরী আবদুল্লাহ আল মামুনকে ফের রিমান্ড দেওয়া হয়েছে।

বুধবার সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজারুল ইসলামের আদালত।

এর মধ্যে বাড্ডা থানার হত্যা মামলায় আতিকুল ইসলামকে চারদিন। মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালক ইনসান আলীকে হত্যার চেষ্টার মামলায় আনিসুল হক, মোহাম্মদপুরে অন্য থানায় হত্যা মামলায় সালমান এফ রহমান ও আবদুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগেও তাদের কয়েক দফা রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ চারদিনের এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের চারদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

গত বছরের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। তারা নৌ-পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানায় পুলিশ।

এমবি

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ