হোম > আইন-আদালত

সরকারি আলিয়া থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবরোধ

স্টাফ রিপোর্টার

পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচারকাজ আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা। কিন্তু মাদ্রাসার মাঠের দখল ছেড়ে দেওয়ার দাবিতে সকাল থেকে মাদরাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার মধ্য রাতের পর থেকে সারারাত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এরই ধারাবাহিকতায় আজ সকালেও শিক্ষার্থীরা ওই সড়কে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে গত রাতে আইন মন্ত্রণালয় থেকে আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে বিচারকাজ শুরুর বিষয়ে নির্দেশনা দেয়া হলেও সকাল থেকে আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখলমুক্ত করতে চান। কারণ এই মাঠ শিক্ষার্থীদের।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, আমরা আশা করেছিলাম, জুলাই বিপ্লবের পরে আমাদের মাঠ ফিরে পাবো। আগামী এক ঘণ্টার মধ্যে আমাদের মাঠের বিষয়ে সমাধান চাই । দ্রুত সমাধান না আসলে আমরা শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে শাহবাগ থানা পুলিশ, এপিবিএন এর পাশাপাশি সেনাবাহিনী ও মোতায়ন করা হয়েছে।

শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে বকশিবাজার সহ চারপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: বহিস্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

বিমানবন্দরে বিশৃঙ্খলা, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক ৪

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর

নিউগিনি প্রপার্টিজ ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন রিমান্ডে

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক সাত দিনের রিমান্ডে

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় তিনজন রিমান্ডে

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

হত্যার পরও ১৫ দিন সক্রিয় ছিল সাগর-রুনির ফেসবুক-ইমেইল, তথ্য চেয়ে জিমেইলকে চিঠি