হোম > আইন-আদালত

চেম্বার জজ আদালতে আবেদন মাহমুদুর রহমান মান্নার

ঋণখেলাপির তালিকায় নাম

আতিকুর রহমান নগরী

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট খারিজের পর এবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা এই আবেদনের শুনানি স্ট্যান্ড ওভার বা মুলতবি রেখেছেন চেম্বার জজ মো. রেজাউল হক।

গত ২৪শে ডিসেম্বর মি. মান্নার করা রিট খারিজ করে হাইকোর্ট। ফলে তার নির্বাচন অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ওইদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ঋণের একটা অংশ পরিশোধ করে হাইকোর্টে রিটটি করেছিলেন মান্না। যাতে সিআইবি থেকে ওনাদের নাম প্রত্যাহার করা হয়। নাম প্রত্যাহার হলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি।

তবে, মান্নার আইনজীবীদের ওই ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ঋণের দুই শতাংশ জমা দিতে হয়।

মান্না দুই শতাংশের বেশি পরিশোধ করেছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন আদালতে।

তবে রিট খারিজ করে হাইকোর্ট বলেছে, সিআইবির তালিকা থেকে মান্নার নাম প্রত্যাহার করতে বাংলাদেশ ব্যাংককে কোনো নির্দেশনা দেবে না আদালত।

যেখান থেকে মান্না ঋণ নিয়েছেন সংশ্লিষ্ট সেই ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে এই তথ্য দেবে বলে জানিয়েছে হাইকোর্ট।

এর আগে, এ বছরের ১৫ ই ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ বকেয়া পরিশোধ না করলে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এক নোটিশ পাঠায় ইসলামী ব্যাংকের বগুড়ার একটি শাখা।

জয় বাংলা স্লোগান দিয়ে তোপের মুখে আ.লীগপন্থি আইনজীবীরা

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৩০ সেপ্টেম্বর

এমপি সরোয়ার ইস্যুতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জামায়াতের আপিল

সাইবার জগতেও মাদকদ্রব্য বেচাকেনার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

৮১ ফুট রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা এবার মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখাল আদালত

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস বিচার কার্যক্রম বন্ধ

অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন সরকারি আইনজীবীরা

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে আইনি নোটিশ

জনগণ হাসিনাকে আগামীকালই দেশে আনতে চায়: চিফ প্রসিকিউটর