হোম > আইন-আদালত

কারাগার থেকে ভার্চুয়াল হাজিরা দিলেন ৯ মন্ত্রী-এমপিসহ ২৪ জন

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর বিভিন্ন থানার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী ও চার সংসদ সদস্যসহ ২৪ আসামি ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত কারাগার থেকে ভার্চুয়ালি এ হাজিরা দেন তারা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য জানান। এদিন ভার্চুয়ালি আজিরা দেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিসি তানভীর সালেহীন ইমন, সাবেক ডিসি মশিউর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা, সাবেক এসি তানজিল আহমেদ, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী।

আদালত সূত্রে জানা যায়, এদিন রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, আদাবর, নিউমার্কেট, বাড্ডা, উত্তরা পশ্চিম ও কাফরুল থানার বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী ও চার সংসদ সদস্যসহ ২৪ আসামির হাজিরার দিন ধার্য ছিল। তবে আসামিদের আদালতে আনা নেওয়াসহ নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়।

এ ছাড়া অনেক আসামিদের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় প্রায়য়সি এর বহিঃপ্রকাশ দেখা যায়। এ ধরনের পরিস্থিতি মেকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে আসামিদের কারাগারে রেখেই অনলাইন জুম প্লাটফর্ম ব্যবহার করে হাজিরা নেওয়া শুরু করলো আদালত। এর আগেও উচ্চ আদালতের নির্দেশে করোনাকালিন সময়ে অনলাইনে ভার্চুয়ালি হাজিরা ও জামিন শুনানি শুরু চালু হয়েছিল অধঃন্যাস্ত আদালতে।

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে