হোম > আইন-আদালত

শিশুর ভুল চোখে অস্ত্রোপচার করা সেই ডাক্তারের জামিন

স্টাফ রিপোর্টার

শিশুর ভালো চোখে অস্ত্রোপচারের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগমকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত এই জামিন মঞ্জুর করেন। দুপুরে ধানমন্ডি থানা পুলিশ ডা. শাহেদারা বেগমকে সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।

এর আগে বুধবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসান ডা. শাহেদারা বেগমের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু