হোম > আইন-আদালত

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন, প্রত্যাশা তাজুল ইসলামের

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন বলে প্রত্যাশা করেছেন বিদায়ি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ প্রত্যাশার কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আমাকে নিয়োগ দেয়ার পর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য। আমি নতুন চিফ প্রসিকিউটকে সব ধরনের সহযোগিতা করব।

তাজুল বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দনীয় লোক বসাবেন—এটাই স্বাভাবিক নিয়ম। এখানে অবাক হওয়ার কিছু নেই।

এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। তার বদলে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছ।

প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল