হোম > আইন-আদালত

মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজধানী কদমতলী এলাকায় মোসাম্মৎ ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগে সৎ ছেলেসহ তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এই রায় দেন। পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আল আমিন, মো. মিরাজ মোল্লা ও নুর আলম।

রায় ঘোষণার সময় আসামি আল আমি ও মিরাজকে কারাগার থেকে আদালত হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাঁদের কারাগারে পাঠানো হয়। তবে নুর আলম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ।

মামলায় অভিযোগ, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে ভিকটিমের স্বামীর পূর্বের স্ত্রী ও অন্যান্য আসামিদের সহযোগিতায় ২০১০ সালের ৮ মে গলায় ফাঁস দিয়ে এবং হাত পা বেঁধে ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে হত্যা করে। ওই ঘটনায় রাজধানীর কদমতলীর থানায় নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১০ সালের ৩১ আগস্ট গোয়েন্দা ও অপরাধ বিভাগের পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন বিচারক।

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড